বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জাবি প্রতিনিধি :
যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই) -জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( জাবি) শাখার আয়োজনে তিনদিনব্যাপী ‘রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ থেকে ১৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ২০১ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ মে) যুব রেড ক্রিসেন্টের (আরসিওয়াই)-জাবি শাখার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় এবং বিকেল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন স্বেচ্ছাসেবকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,” সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -এর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইয়ুথ অ্যান্ড ভলান্টিয়ার্স ডিপার্টমেন্টের পরিচালক মিস সায়মা ফেরদৌসি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আব্দুর রশিদ জিতু এবং যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই)-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলের যুব প্রধান নাফিউল আলম অয়ন।”
আরও বলা হয়, “এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ মোমিনুল হক, সৌরভ চন্দ্র দাস ও নাসরিন আক্তার কলি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই)-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ মহিবুর রৌফ শৈবাল।”
আলামিন/শামি