সর্বশেষ সংবাদ :

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে নবীন বরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বুধবার সকাল ১০টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য ড. এম ছায়েদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার মো. আনসার উদ্দিন, রুয়েটের ইইই বিভাগের ড. অজয় কৃষ্ণ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের ইফতেখার হোসাইন। উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান ইমদাদুল হক, ইইই বিভাগের প্রধান নুজহাত নাওয়ারসহ দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


প্রকাশিত: May 7, 2026 | সময়: 3:37 am | সুমন শেখ

আরও খবর