, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটে জুলাই আন্দোলনে সংগঠিত বিস্ফোরক ও হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ৩০ এপ্রিল দুপুরে জয়পুরহাট আমলি আদালত সদরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো ৭ নেতা হলেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস ফকির (৫৬), সাধারণ স¤পাদক ফজলুর রহমান (৭০), জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম (৫৫), কালাই উপজেলা যুবলীগের সভাপতি জিয়াউর রহমান (৪৮), আহম্মেদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী (৫৮), কালাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হোসেন ফকির (৫৪) এবং সাবেক ছাত্রনেতা পাঁচপাইকা গ্রামের মাহফুজার রহমানের ছেলে মিনহাজুর রহমান মিথুন (৪০)।
আদালত সূত্রে জানা গেছে, আসামিরা জুলাই আন্দোলনে সংগঠিত বিস্ফোরক ও হত্যা মামলার তালিকাভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৃহ¯পতিবার দুপুরে তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. শাহানুর রহমান শাহীন জানান, আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।