, , ।
স্পোর্টাস রিপোর্টার: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজ ১০৬ রানে জয়লাভ করেছে। রবিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টস জয়ী মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ৩৮ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৩৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ইমন ৪৪, মোতালেব ৪১ ও জিসান ৬৪ রান করে। বিপক্ষ দলের পক্ষে সারিয়ার ২২ রানে ২টি, সিফাত ৫৮ রানে ৩টি ও সাবাব ২৯ রানে ৪টি উইকেট নেন।
জবাবে মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ২৪ দশমিক ৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ সিফাত ২০ ও নুর ২৩ রান করে। বিপক্ষ দলের পক্ষে লিমন ৩৬ রানে ৫টি, ইমন ১৮ রানে ৩টি ও সামিন ২৭ রানে ২টি উইকেট নেন।