সর্বশেষ সংবাদ :

পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গঠন সভাপতি আশিক, সম্পাদক রইচ

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কাতিপুর কলিনগর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে নিস্কিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান শাহ্র সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে সভাপতি পদে কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসফাকুল আসেকিন ও সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রইচ উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মুলুকডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ০ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সারোয়ার জাহান পলাশ ও পলাশডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফা কামাল।
এবিষয়ে নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক বলেন, সম্মানিত শিক্ষকরা আমাদের দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সর্বদা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সবাই সম্মিলিত ভাবে কাজ করবেন তারা আশা প্রকাশ করেন। এসময় প্রধান শিক্ষক আশাদুজ্জামান, মোজাহারুল ইসলাম, আনোয়ার হোসেন মিল্টন, জাহাঙ্গীর আলম, সৈয়দা ফাতেমা শামসী, মোশারফ হোসেন, শাহাজাহান আলী, মজিবর রহমান, রুপালী বেগম, মনোয়ারা বেগম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধীক সহকারি শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: April 25, 2026 | সময়: 4:24 am | সুমন শেখ

আরও খবর