সর্বশেষ সংবাদ :

বিভিন্ন জায়গায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার: বরেন্দ্রসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। গতকাল এ সপ্তাহ উপলক্ষে উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুষ্টিমেলা শুরু হয়। জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য ছিলে ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’।
নওগাঁ: বৃহষ্পতিবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মুক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা: ইসকেন্দার আলী, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো: আজম, ডেপুটি সিভিল সার্জিন ডা: মুনির আলী আকন্দ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর: মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা উপজেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রব্বানী, মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, প্রাথমিক শিক্ষা অফিসার ইতি আরা , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা , মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী প্রমূখ।
সাপাহার: বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান। এসময় অনুষ্ঠানে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার ওহেদুল্লাহ প্রামানিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম সহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণও উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার ক্ন্ডুু’র সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনসুর রহমান, মেডিকেল অফিসার ডা. এটিএম শাফায়েত শামস্ রকি, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. সাদিয়া খাতুন ও বেসরকারী সংস্থা ডাসকো’র উপজেলা কো-অর্ডিনেটর বিলকিস আক্তার বানু বক্তব্য রাখেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (প্রেমতলীর বাস্তবায়নে) বৃহস্পতিবার র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. শফিউল ইসলাম, ডা. ফিরোজা পারভিন (শিশু), ডা. মো. মামুন-উর রশিদ (মেডিসিন), ডা. পম্পা চন্দ্র (ত্বক ও যৌন), ডা. শফিউল আজম (সার্জারি), ডা. মো. মুনজুর রহমান সরকার (অর্থোপেডিক্স), ডা. জান্নাতুল ফেরদৌস (গাইনি) এবং আরএমও ডা. ফিরোজা খাতুন।
এছাড়াও মেডিকেল অফিসার ডা. জান্নাতুন নেসা, সহকারী সার্জন ডা. মোহাম্মদ আব্দুল মতিন, ডা. তাসনিয়া হোসেন, ডা. মো. ফাইম ফয়সাল, ডা. মো. তাওহিদ হাসান, ডা. তানজিলা খাতুন, ডা. ফোরহানা কবির, ডা. আবদুল্লাহ আল মুনতাসির ও ডা. মৌমিতা রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আত্রাই: আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মসূচির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। এছাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যবিধি মেনে পুষ্টি কার্যক্রম সফল করা ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বদলগাছী: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিস ফারহানা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম প্রমূখ। উদ্বোধন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থানরত রোগীদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাগাতিপাড়া: জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে হাসপাতাল ও উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘স্বাস্থ্য গাঁথা’ হলরুমে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত মোঃ রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, এমওডিসি ডা. মোঃ আবু নওয়াজ আল নাহিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, এপিক বাংলাদেশের প্রতিনিধি ফারুমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, ইমাম, শিক্ষক ও শিক্ষার্থীরা।
‎নিয়ামতপুর: নিয়ামতপুরে ‎আলোচনা ‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র এবং উপস্থাপনা করেন ডা. শারমিন সুলতানা।‎ ‎প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, বিএমডিএ প্রকৌশলী তারিক আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।‎


প্রকাশিত: April 24, 2026 | সময়: 3:53 am | সুমন শেখ

আরও খবর