, , ।
স্পোর্টস ডেস্ক: আগামী ২৫ মে থেকে ৬ জুন ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য সাফ নারী চ্যাম্পিয়নশিপের ড্র সম্পন্ন হয়েছে। টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের সঙ্গে গ্রুপে পড়েছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ।
‘এ’ গ্রুপের তিন দল হচ্ছে সর্বশেষ দুইবারের রানার্সআপ নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারতে অনুষ্ঠিতব্য এই আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। ২০১০ সালে বাংলাদেশের কক্সবাজার থেকে যাত্রা শুরু করেছিল দক্ষিণ এশিয়ার নারীদের সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতা। বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।