সর্বশেষ সংবাদ :

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে উদ্যান ও চিড়িয়াখানাকে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দিকনির্দেশনা প্রদান করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২১ এপ্রিল) পরিদর্শনকালে তিনি উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে ওয়াচ টাওয়ার, চিলড্রেন প্লে-জোন, ইভেন্ট টেন্ট, ঝুলন্ত ব্রিজসহ বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশরে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, পিএস ক্রিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্টিস্ট পলাশ, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, স্থপতি জহুরুল আনোয়ার অনন্ত, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহিদুজ্জামান জীবন এবং উপসহকারী প্রকৌশলী সানারুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: April 22, 2026 | সময়: 4:45 am | সুমন শেখ