, , ।
স্টাফ রিপোর্টার: জেলা পরিষদের প্রশাসকদের জন্য আয়োজিত “জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স”-এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ইসমাইল হোসেন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা।
অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: এরশাদ আলী (ইশা)সহ বিভিন্ন জেলার প্রশাসকগণ উপস্থিত ছিলেন।