তানোরে জাতীয় ছাত্রশক্তির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার তানোর উপজেলায় জাতীয় ছাত্রশক্তির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জাতীয় ছাত্রশক্তির রাজশাহী জেলা আহ্বায়ক মোতালেব হোসেন এবং সদস্য সচিব ফারহীন শবনম শায়ন্তির অনুমোদনক্রমে আব্দুল গাফফার বাদশাকে আহ্বায়ক ও আকাশকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী এক বছর তানোর উপজেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি তানোর উপজেলার ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে শিক্ষা, গণতন্ত্র এবং ছাত্র অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
রাজশাহী জেলা জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ কমিটিকে পূর্ণ অনুমোদন দিয়ে তাদের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন।


প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬ | সময়: ৪:৪১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর