সর্বশেষ সংবাদ :

রাজশাহী নার্সিং কলেজে শাটডাউন ঘোষণা

স্টাফ রিপোর্টার: অধ্যক্ষ নিয়োগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন রাজশাহী নার্সিং কলেজ-এর শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে টানা তৃতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করা হয়।
এদিনও কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর নার্সিং অনুষদের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য তানজিদ হাসান, মেহেদি হাসানসহ আরও অনেকে। এর আগে গত শনিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অধ্যক্ষ নিয়োগের দাবিতে ওইদিন ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়। সোমবার সেই আল্টিমেটামের সময়সীমা শেষ হয়। তবে বিকেল পর্যন্ত নার্সিং অধিদপ্তর থেকে অধ্যক্ষ নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কলেজে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখবেন। এর অংশ হিসেবে ক্লাস, পরীক্ষা এবং হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস স্থগিত রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করা হবে।


প্রকাশিত: April 21, 2026 | সময়: 4:31 am | সুমন শেখ