সর্বশেষ সংবাদ :

সংরক্ষিত নারী আসন : ১১ দলের প্রার্থী চূড়ান্ত: জামায়াত থেকে ৮, আছেন জুলাই শহীদের মা

সানশাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে। সেখানে জামায়াতে ইসলামী থেকে আছেন আটজন। সেই সঙ্গে একজন জুলাই শহীদের মাকে রাখা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। সাধারণ আসনের অনুপাত অনুযায়ী এই জোট মোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। সেখানে দল হিসেবে জামায়াতের জন্য বরাদ্দ ১১টি। বাকিগুলো অন্য জোটসঙ্গীদের।
নুরুন্নেসা সিদ্দিকা বলেন, ‘আমাদের ১১টি আসনের আটটিতে আমরা দল থেকে প্রার্থী দিয়েছি। জোটের স্বার্থে তিনটি আসন ছেড়েছি। সেখানে একজন জুলাই শহীদের মা রয়েছেন।’ নুরুন্নেসা সিদ্দিকা জানান, এ বিষয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে তারা সবাই বসবেন। সেখানে বিস্তারিত জানানো হবে।
মনোনয়ন পেলেন যারা- জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম মনোনয়ন পেয়েছেন।


প্রকাশিত: April 21, 2026 | সময়: 4:30 am | সুমন শেখ

আরও খবর