সর্বশেষ সংবাদ :

নিখোঁজের একদিন পর বৃদ্ধকে মৃত উদ্ধার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের একদিন পর জাফর আলী প্রামাণিক (১১০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের তারানগর গ্রামে ড্রিমল্যান্ড পার্কের পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাফর আলী ওই গ্রামের বাসিন্দা।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন এবং সম্প্রতি কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। ঠিকমতো কথাও বলতে পারতেন না। গত শনিবার সকালে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত ঘোষণা প্রচার করা হয়। রোববার সকালে তারানগর গ্রামে নির্মাণাধীন ড্রিমল্যান্ড পার্কের পাশে জাহাঙ্গীরের পুকুরের পানিতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


প্রকাশিত: April 20, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ

আরও খবর