, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো এক শ্রমিক।
নিহতরা হলেন, শিমুল (২৮)। তিনি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বাসিন্দা। আহত নাসির (৩০) ও শাহাদাত (৩৬) একই এলাকার ইউসুফ আলীর ছেলে। শনিবার দুপুরের দিকে রাজশাহী শহরের পঞ্চবটি এলাকায় কাজ করার সময় ঘটনাটি ঘটেছে বলে জানান নিহতের পরিবার।
পারিবারিক সূত্রে জানা যায়, আহত শাহাদাত আলী একজন স্যানিটারি কাজের হেডমিস্ত্রি হিসেবে বিভিন্ন এলাকায় পাইপলাইন স্থাপনের কাজ করেন। নিহত শিমুল ও আহত নাসির তার সহযোগী মিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো শনিবার ভোরে তারা রাজশাহী শহরে যান কাজ করতে। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযোগ (শর্ট সার্কিট) হলে ঘটনাস্থলেই শিমুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ সময় শাহাদাত ও নাসির গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত শাহাদাত ও নাসিরকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ বিষয়ে শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মোহাম্মদ বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।