, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: তানোরে বিসিআইসি ও বিএডিসি ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্ল্াহ আহম্মদের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন রাজশাহী ১ আসনের এমপি মুজিবুর রহমান। শনিবার বিকালে তানোর উপজেলা হল রুমে তানোর উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আব্দুল মজিদ, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস, জামায়াত নেতা আব্দুল রহিম, আব্দুল কাদের, তানোর পৌরসভার জামায়াতের সভাপতি আফজাল হোসেন, তানোর উপজেলার সার ডিলার প্রনব সাহা, আব্দুল মতিন প্রমুখ।
ডিলাররা বলেন, তানোর উপজেলায় চাহিদা মোতাবেক সার সরবারাহ করার জন্য দাবি জানান।
তানোর উপজেলার বিসিআইসি ৯ জন ডিলার এবং বিএডিসি ২২ জন এছাড়াও প্রতিটি ওয়ার্ডে সাব-ডিলার ৮১ জন ডিলার রয়েছে।