গোমস্তাপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা পাচ্ছেন ৬,২৭০ জন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রীষ্মকালীন ফসল উৎপাদনের লক্ষ্যে মুগ, তিল, পাট সহ আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
চলতি মৌসুমে গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার ৬ হাজার ২৭০ জন প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এরমধ্যে উফশী ধানের বীজ ৬ হাজার জন, গ্রীষ্মকালীন মুগ বীজ ১৭০ জন, তিল বীজ ৭০ জন, পাট বীজ ৩০ জন রয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এগুলো দেওয়া হচ্ছে।
এর আগে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত একই স্থানে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দিন, ইব্রাহীম খলিল সহ অনেকে।
উলে¬খ্য, উপকারভোগী ৬ হাজার কৃষক উফশী ধানের জন্য ৫ কেজি ধানের বীজ সহ ১০ কেজি ডিএফপি ও এমওপি সার, ১৭০ জন মুগ ডালের জন্য ৫ কেজি বীজ সহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৭০ জন তিল বীজের জন্য ১ কেজি করে বীজ সহ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৩০ জন পাট বীজের জন্য ১ কেজি করে বীজ সহ ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার কৃষি প্রণোদনা সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে।


প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬ | সময়: ৪:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর