বাইশপুতুল মন্দিরের সভাপতি প্রণব কুমার পাল, সম্পাদক মৃণাল কান্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ঐতিহ্যবাহী বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গা মন্দিরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে মন্দির চত্বরে এ কমিটি গঠন করা হয়।
তিনবছর মেয়াদী কমিটিতে টানা তৃতীয় বারের মত সভাপতি হয়েছেন প্রণব কুমার পাল ও সাধারণ সম্পাদক পদে টানা চতুর্থ বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে মৃণাল কান্তি পাল (শান্ত) সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
দীর্ঘদিন ধরে তারা মন্দিরের সফল কার্যক্রমের ধারাবাহিকতা ধরে রাখায় অত্র এলাকার জনগন তাদের পুনরায় নির্বাচিত করেছেন। এলাকার জনগণের প্রত্যাশা নির্বাচিত কমিটি বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গা মন্দিরকে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথা বাংলাদেশের এক অনন্য মন্দির হিসেবে সকলের কাছে পরিচিত করাবেন।


প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬ | সময়: ৫:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর