সর্বশেষ সংবাদ :

জ্বালানি সংকট মোকাবিলায় ফুয়েল কার্ড চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বৃহস্পতিবার একটি সভা আহ্বান করে এ সিদ্ধান্ত নেন। সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁর সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে খোলা বাজারে তেল বিক্রি করেন এমন কোন ব্যবসায়ী সভায় ছিলেন না।
সভায় উপস্থিত এক শিক্ষক জানান, জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নতুন করে আলোচনায় এসেছে ‘ফুয়েল কার্ড’ চালুর উদ্যোগ। তাঁর মতে, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এই পদ্ধতি জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ভূমিকা রাখতে পারে। তবে খোলা বাজারে যাদের একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে, তাদের ফুয়েল বিক্রি বন্ধ হয়নি। বরং তাদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। নাম প্রকাশ না করার শর্তে দুজন প্রত্যক্ষদর্শী জানান, খোলা বাজারে ফুয়েল বিক্রেতারা এখন অধিকাংশ কাজ রাতের আঁধারে পরিচালনা করছেন।
এদিকে সরকারি সূত্রে জানা গেছে, ফুয়েল কার্ড চালুর মাধ্যমে নির্দিষ্ট খাতে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে অপ্রয়োজনীয় ব্যবহার কমবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণে আনা সহজ হতে পারে। বিশেষ করে পরিবহন ও কৃষি খাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের সুযোগ তৈরি হবে।
তবে সচেতনরা বলছেন, ফুয়েল কার্ড ব্যবস্থার মাধ্যমে প্রতিটি ব্যবহারকারীর জ্বালানি গ্রহণের হিসাব ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। এতে অপচয় কমবে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়তে পারে।


প্রকাশিত: April 11, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ