, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শহীদ আলম শহীদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।
এক শোকবার্তায় মিজানুর রহমান মিনু বিএনপি নেতা শহিদুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার এবং তার আত্মীয়- স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি নেতা শহিদুল জাতীয়তাবাদী আদর্শের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে দল একজন সক্রিয় কর্মীকে হারালেন।
গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তা রাসিক প্রশাসক মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, নগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব শহীদ আলম শহীদ অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।