সর্বশেষ সংবাদ :

মুন্ডুমালায় ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল টুর্নমেন্টের ফাইনাল

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের (বালক-বালিকাদের) দুই দিনব্যাপী চলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার মধ্যদিয়ে শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মুন্ডুমালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে টফি তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে মুন্ডুমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলাম শিশিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক।
উপস্থিত ছিলেন বিএনপির নেতা অহেদুল ইসলাম রেজা পাঁচন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম সহ পৌর এলাকার সকল শিক্ষক কর্মচারী।
মুন্ডুমালা পৌর দুইদিন ব্যাপী চলা প্রাথমিক বিদ্যালয় বালক বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ’২৬। পৌর এলাকার ১২টি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা অংশ নেন। এতে টেটনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা শিশু শিক্ষার্থীরা ১-০ গোল দিয়ে চ্যাম্পিয়ন হন। আর ময়েনপুর ও মুন্ডুমালা বিদ্যালয় রানার্স আপ হয়েছে।


প্রকাশিত: April 10, 2026 | সময়: 5:35 am | সুমন শেখ

আরও খবর