, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন। এসময় নওগাঁ বিএমএ এর সভাপতি প্রফেসার ডা. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান সহ অন্যরা বক্তব্য রাখেন। র্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।