, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় ঘর-বাড়ী ভাংচুর ও লুটপাটের অভিযোগ ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটেছে উপজেলার বীরতারার ঘোনারবন্ধ এলাকায় শুক্রবার বদ্দিউজ্জামানের বাড়ীতে। এসময় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় দোকান ও বসত বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও একবৃদ্ধা সহ ৬ জনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।
আহত বৃদ্ধা সুফিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী মোতালেব হোসেন স্থানীয় ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে বাড়ীতে হামলা করে ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে আমি সহ আরো ৬ জনকে পিটিয়ে গুরুত্বর আহত করে। আমরা এঘটনায় ধনবাড়ী থানায় অভিযোগ দিয়েছি সঠিক বিচার দাবী করছি।
স্থানীয় তারা মিয়া জানান, আমাদের মায়ের জমি মোতালেব বেদখল করে রেখেছে। জমি ফেরত চাইলেই মারতে আসে। এই ঘটনার সূত্র ধরে স্থানীয় নামধারী বিএনপি নেতা পরিচয়দানকারী সন্ত্রাসী আনোয়ার হোসেন পাশা, স্বপন ও তার ছেলে সহ তাদের উশৃংখল দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে হামলা করে কুপিয়ে ভাংচুর করে।
এসময় দোকানে থাকা টাকা সহ একটি গর্ভবতী গাভী নিয়ে গেছে জোর করে। আমাদের কে বাড়ীতে যেতে দিচ্ছে না, বড়িতে গেলে প্রাণে মেরে ফেলে ফেলবে বলে হুমকি দিচ্ছে। শুধু তাই নয় তাদের হুমকিতে আমার এক ভাগিনাকে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এমন কী আমি একজন হিজড়া আমাকে বাড়ী হতে বের হতে দিচ্ছে না।
এ ঘটনায় মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল-১) আসনের এমপি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন মহোদয় সহ প্রশাসনের কাছে দ্রুত ন্যায় বিচার দাবী করছি। থানায় অভিযোগ দেওয়ার পরও কোন পুলিশ তদন্ত করতে আসেনি পাশাদের প্রভাবের কারণে। এ ঘটনায় অপরাধী সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
স্থানীয় বদিউজ্জামান ও মৌসুমী সহ আরো অনেকে জানান, মোতালেব ও চান্দে সহ সন্ত্রাসী পাশা, স্বপন, শেখ সাদী গংরা আমাদের বাড়ী ও দোকান কুপিয়ে ভাংচুর করেছে। এমন কী একজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করছে। বৃদ্ধা সুফিয়া এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় দ্রুত বিচার দাবী করছি।
অভিযুক্ত মোতালেবের মা প্রায় শতবর্ষী বৃদ্ধা আলেমন বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, আমার ছেলে মোতালেব ও চান্দে ও সন্ত্রাসী পাশা আমার বাড়ীতে আর ছেলে ও ছেলের বউ কে মারছে বিচার চাই। আমার ছেলে মোতালেব ও তার স্ত্রী মাঝে মাঝেই আমাকে মারপিট করে। আমার ২৮ শতাংশ জমি বেদখল করছে। আমি কোর্টে মামলা করছি এর বিচার চাই আমার জমি আমি ফেরত চাই।
এ ঘটনায় আহত সুফিয়া বেগমের ছেলে সোহেল রানা বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে বিবাদী মোতালেব হোসেনের কাছে জানতে গেলে কাউকে বাড়ীতে পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।