সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে ৫শ শয্যার হাসপাতালসহ মেডিকেল কলেজ হবে: আব্দুল বারী

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, হাসপাতালটি ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে ৫০০ শয্যা বিশিষ্ট এবং মেডিকেল কলেজ করা হবে। এতে এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।
শনিবার বেলা ১১ টার দিকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী, জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ স¤পাদক ডা. শামসুজ্জোহা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ স¤পাদক ওবায়দুর রহমান সুইট সহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।


প্রকাশিত: April 5, 2026 | সময়: 4:46 am | সুমন শেখ