সর্বশেষ সংবাদ :

ঝড়ো ব্যাটিং নিয়ে ইমনের কণ্ঠে আত্মবিশ্বাস

স্পোর্টস ডেস্ক: দেশের বাইরে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলতে গিয়ে ধীরে শুরু করলেও অবশেষে নিজের ছন্দ খুঁজে পেলেন পারভেজ হোসেন ইমন। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে শুক্রবারের ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ে নজর কাড়েন এই টাইগার ওপেনার।
ম্যাচের শুরুতেই ওপেনিংয়ে নেমে মাত্র ১৯ বলেই ৪৫ রানের ইনিংস খেলেন ইমন। তার ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছক্কার মার। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা এই ব্যাটার পাকিস্তানি ওপেনার মোহাম্মদ নাঈমকে সঙ্গে নিয়ে মাত্র ৫.১ ওভারে ৮৬ রানের দারুণ জুটি গড়েন। নিজের ব্যাটিং নিয়ে ইমন বলেন, ‘আমরা শুধু বল দেখে হিট করার চেষ্টা করেছি। ওপেনিংয়ে কোনো চাপ অনুভব করিনি। ফ্রি মাইন্ডে খেলেছি।
আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেট খেলেছি।’ তিনি আরও জানান, কন্ডিশন ভালো থাকায় ব্যাটিং সহজ হয়েছে এবং নাঈম শুরুতেই গতি এনে দেওয়ায় তিনি সেটার সঙ্গে তাল মিলিয়ে খেলেছেন।


প্রকাশিত: April 5, 2026 | সময়: 4:45 am | সুমন শেখ