সর্বশেষ সংবাদ :

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

সানশাইন ডেস্ক: সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে গিয়ে চালকসহ তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন। নিহতরা হলেন- বাসের চালক বগুড়ার শাহজানপুর উপজেলার গোহাইল গ্রামের আইজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৫৫), যাত্রী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. রকেট (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শমেসপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখি বেগম।
ওসি আমিরুল বলেন, “উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ‘বুশরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি রোড ডিভাইডার ও ওভারব্রিজের মধ্যে জোরে ধাক্কা খেয়ে আটকে যায়। “এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।” তিনি বলেন, হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জর শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।


প্রকাশিত: April 4, 2026 | সময়: 4:43 am | সুমন শেখ

আরও খবর