সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি: শ্বরদীতে র‌্যাবের অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ সুমন মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে ঈশ্বরদী শহরের শহীদ আমিন পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পাবনা র‌্যাব-১২ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃত সুমন নাটোর জেলার লালপুর উপজেলার ভাদুর বটতলা (পুরাতন ঈশ্বরদী) গ্রামের খায়রত মন্ডলের ছেলে। গ্রেপ্তারের সময় সুমন মন্ডলকে তল্লাশী চালিয়ে তার নিকট থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সুমন মন্ডলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১৪ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে ঈশ্বরদী থানার মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানা গেছে।


প্রকাশিত: April 1, 2026 | সময়: 4:56 am | সুমন শেখ