, , ।
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক প্রতিবন্ধকতা নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্ট করেছেন, কোনো দেশি চ্যানেল আইপিএল সম্প্রচারের আবেদন করলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো৷’
জোর করে কিছু করা হবে না।’
এর আগে পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিগত অন্তর্বর্তী সরকারের সময় সম্প্রচার বন্ধের বিষয়টি আলোচনায় এসেছিল। তবে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, সেই নির্দেশনার বর্তমান কোনো কার্যকারিতা নেই।
আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি৷’ লাভলু আরও যোগ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সেই নির্দেশনার এখন আর কোনো মূল্য নেই। বর্তমান সরকার যদি আমাদের এটি বন্ধ করতে বলে তবেই আমরা তা করব, কারণ আগের সরকারের নির্দেশনা এখন আর কার্যকর নয়।’ গতকাল থেকে শুরু হওয়া আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।
দেখাবে না টি-স্পোর্টস: প্রতি বছর আইপিএল দেখায় টি-স্পোর্টস। এবার ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সম্প্রচার করবে না খেলাধুলাভিত্তিক টিভি চ্যানেলটি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার স্বস্ত কিনেছে টি-স্পোর্টস। তাই আইপিএল দেখানোর পরিকল্পনা নেই—আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে টি-স্পোর্টসের একটি সূত্র। তবে দেশের অন্য কোনো টিভি চ্যানেল আইপিএল সম্প্রচার করবে কি না সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।