সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে যথাযথ মার্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। বাঙালি জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন। রাজশাহীতে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন, জেলা পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনি ও কালেক্টরেট চত্বরের শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী কালেক্টরেট চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভাগীয় প্রশাসন, রাসিক প্রশাসক, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সংস্থা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে আট’টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত কুচকাওয়াজ পরিদর্শন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে স্টেডিয়ামে আগতদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তৃতায় বিভাগীয় কমিশনার স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহিদ জিয়াউর রহমান ও সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জীবিত বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি একইসাথে ২৪-এর জুলাই আন্দোলনে শহিদদেরও স্মরণ করেন।
বিভাগীয় কমিশনার বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এদিন আমাদের স্বাধীনতার অগ্নিশিখা প্রজ্বলিত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘদিনের শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে। সেই মহান মুক্তিযুদ্ধে লাখো শহিদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের ত্যাগ এবং সাধারণ মানুষের সংগ্রামের ফলে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা, প্রিয় বাংলাদেশ। শহিদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে।
বজলুর রশীদ বলেন, রাজশাহী বিভাগ দেশের উন্নয়ন, শিক্ষা, কৃষি এবং সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই অগ্রযাত্রাকে আরও গতিশীল করে বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা সুচারুরূপে বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলা। এসময় স্বাধীনতা দিবসে তিনি দুর্নীতি, অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথ নিতে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। ডিসপ্লে প্রদর্শন শেষে মার্চপাস্ট ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগর বিএনপি: রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওলিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ অনেকেই।
রাজশাহী মহানগরী জামায়াত: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বৃহষ্পতিবার বিকেলে নগরীর বাটার মোড়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্য অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এমপি। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যান সম্পাদক অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক, হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাসিক: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় বৃহস্পতিবার সকাল ৬টা ০৪ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা সরোয়ার হোসেন খোকন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, উপপ্রধান পরিছন্ন কর্মকর্তা সেলিম রেজা, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপসচিব তৈমুর হোসেন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার রহমান জিতু, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক, বিভিন্ন ওয়ার্ডের সচিব,ও অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাদ জোহর/সুবিধাজনক সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল জামে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হয়।
রাবি: রাজশাহী সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন-১সহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ও সকাল সাড়ে ৭টায় গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হল প্রশাসন, রাকসু, বিভাগ, ইনস্টিটিউট, শিক্ষক সমিতিসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার ও গণকবর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রুয়েট: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রুয়েট প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিমে অবস্থিত তিনজন শহীদের কবর জিয়ারত করেন এবং সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
জোহরের নামাজ শেষে রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল ও শান্তি কামনা করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহীর এতিমখানায় খাবার বিতরণ করেছে রুয়েট প্রশাসন।
বিএমডিএ: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানানোর মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীগণ। রাজশাহী শহীদ স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।
পুস্পস্তবক অর্পণে আরও উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, বিএমডিএ‘র সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যব¯’াপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপ¯ি’ত ছিলেন।
রাকাব: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি জেলা প্রশাসন, রাজশাহী’র শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মরতুজা। এসময় ব্যাংকের প্রধান কার্যালয়; প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; ¯’ানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপ¯ি’ত ছিলেন। এছাড়াও রাকাব অফিসার্স এসোসিয়েশন, রাকাব কর্মচারী সংসদ (রাজ-৬১১) এবং রাকাব এসইসিপি পৃথক পৃথক ভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়: সূর্যোদয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্লাজা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল ১০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যার নেতৃত্বে ক্যাম্পাসের প্লাজা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার ইন চার্জ মো. সিরাজুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী আলী তন্ময়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ এবং সিএসই বিভাগের সহকারী রেজিস্ট্রার তানজিলা জিনাত। শহিদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন ব্যবসা ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন।
শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা গান পরিবেশন করেন এবং দুই পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এনবিআইইউ: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, সহকারী প্রক্টর সাব্বির হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রাজশাহী কলেজ: আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, মুখ্য আলোচক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ গোলাম কিবরিয়া।
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থী সমাবেশ করা হয়। সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপরে আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. হাবিবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, মুখ্য আলোচক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।


প্রকাশিত: March 28, 2026 | সময়: 5:14 am | সুমন শেখ