, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) বিভিন্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও গণহত্যায় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। পরে শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠান সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষকবৃন্দসহ প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন উপজেলাতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়।
বদলগাছী: উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান।
পুঠিয়া: বুধবার (২৫ মার্চ) দুপুর ১২ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনা (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, কৃষি অফিসার স্মৃতি রাণী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন কর্যালয়ে কর্মকর্তাগণেরা।
পাঁচবিবি: স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ সভায় সভাপতিত্ব করেন। এসময় সভায় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, থানার ওসি হাফিজ রায়হান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান সহ অনেকেই।
এসময় ইউএনও মহদোয় ৭১ সালের ২৫ মার্চ কালরাতে গণহত্যার শিকার শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিষয়টি তরুণ প্রজন্মের নিকট সঠিক ইতিহাস তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান তিনি।