সর্বশেষ সংবাদ :

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একজন কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ৬ টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের মহাদীঘি ব্রিজ নামক স্থানে।
জানা যায়, মহাদীঘি গ্রামের কাপড় ব্যবসায়ী শওকত আলম (৫৫) দোকানের মাল ক্রয়ের জন্য সান্তাহার যাওয়ার উদ্দেশ্যে ওই ব্রিজে সিএনজির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ২-৩ জন মোটরসাইকেল আরোহী তাকে ছুরিকাঘাত করে তার নিকট রক্ষিত ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
আত্রাই থানার এসআই ওবায়েদুল করিম বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগের সূত্র ধরে আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: March 26, 2026 | সময়: 4:15 am | সুমন শেখ