বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ব্রিজের রেলিং থেকে নীচে পড়ে কছের উদ্দিন (৪৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ঈদের দিন রাতে উপজেলার আগ্রান এলাকায় বড়াল নদীর ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত কছের উদ্দিন আগ্রান গ্রামের আলাল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ঈদের দিন ২১ মার্চ রাত ৯টার দিকে কছের উদ্দিন বাড়ির পাশে ব্রিজের রেলিংয়ের উপর বসে প্রতিবেশীদের সাথে গল্প করছিলেন। হঠাৎ করেই তিনি ভারসাম্য হারিয়ে রেলিং থেকে নীচে পড়ে যান। এ সময় ব্রিজের নীচে ঢালাই করা অংশে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, নিহতের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।