বিদেশী তরমুজ চাষে আগ্রহ বাড়ছে

মতলুব হোসেন, জয়পুরহাট: রাকিব হাসান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা (পাকুড়তলী) গ্রামের আব্দুস সামাদের ছেলে। গত বছর এক বিঘা জমিতে বিদেশী জাতের তরমুজ চাষ করে লাভের মুখ দেখতে পারেনি অভিজ্ঞার অভাবে। তিনি চলতি বছরও উপজেলার চম্পাতলী মাঠে অন্য তরমুজ চাষীর পরার্মশে নিজের মেধা ও ইচ্ছা শক্তিতেই দুই বিঘা জমিতে তরমুজ চাষ করেন। অভিজ্ঞতা থাকায় এ বছর তরমুজ চাষে সফল হয়েছেন রাকিব।
রাকিব বলেন, সবাই এ জাতের তরমুজ জাংলায় চাষ করলেও আমি জাংলায় এবং মাটিতে খড় ছিটিয়ে চাষাবাদ করেছি। চাষাবাদ, সার-কীটনাষক, নেট, বাঁশখুটি সবমিলে তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। গাছের ডগায় ডগায় ফুল ও ফল ধরতে শুরু করেছে। অন্যের পরার্মশ অনুযায়ী তরমুজ গাছের পরিচর্যা ও সার-কীটনাশক প্রয়োগ করছি।
তিনি আশা প্রকাশ করে বলেন, এবছর লাভবান হবেন। তিনি আক্ষেপ করে বলেন, গতবছর এবং এবছর তরমুজ চাষ করছি এখন পর্যন্ত কৃষি অফিস থেকে কোন লোক এলো না কোন পরার্মশও পেলাম না। কৃষি অফিসের পরার্মশ, সরকারিভাবে স্বল্প সুদে ঋণ এবং উৎপাদিত ফল বিদেশে রপ্তানীর ব্যবস্থা করলে তরমুজ চাষীরা উপকৃত হতো বলেও জানান রাকিব।
উপজেলার অনেক এলাকাতেই কয়েক বছর যাবত বাণিজ্যিক ভাবে অসময়ের সুস্বাদু ও পুষ্টিকর বিদেশী জাতের ফল তরমুজ চাষ হচ্ছে। কম খরচ লাভ বেশি এজন্য অনেক কৃষক অন্যান্য ফসলের পাশাপাশি তরমুজ চাষে এগিয়ে আসছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, থাইল্যান্ড ও তাইওয়ানের গোল আকারের ও পুষ্টিকর জাতের তরমুজ এ বছর উপজেলায় প্রায় ৮০ বিঘা জমিতে তরমুজ চাষ হয়েছে। লাভবান এই চাষ সম্প্রসারণে কৃষি অফিস কৃষকদের নিয়ে মাঠ দিবস সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও, জানান তিনি।


প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬ | সময়: ৩:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর