, , ।
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে বরইকুড়ি গ্রামের রাস্তার ধারে বসবাস করা অসহায় ও দরিদ্র বস্তিবাসী শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন। বুধবার দুপুরে ঈদ উপহার হিসেবে নতুন এই পোশাক বিতরণ করেন তিনি।
ঈদের আনন্দ বস্তিবাসী শিশুদের মাঝে ভাগাভাগি করতে তিনি নিজ অর্থায়নে এমন মহৎ উদ্যোগ গ্রহন করেন বলে জানান বিএনপি নেতা মুন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব-আর-রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।