সর্বশেষ সংবাদ :

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি পরিদর্শনে রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহের ঈদের নামাজ আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার দুপুর ২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) ঈদগাহ পরিদর্শনে যান রাসিক প্রশাসক। এ সময় তিনি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন। এরপর রাসিক প্রশাসক টিকাপাড়া ঈদগাহও পরিদর্শন করেন তিনি। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শাহেদুজ্জামান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: March 19, 2026 | সময়: 3:48 am | সুমন শেখ