, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: বাংলা হিলি বাজারের মাদক খ্যাত এলাকা থেকে এক মাদকসেবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৮ মার্চ সকালে হিলি সিপি বাজার রোডে মান্নানের গোটানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালে স্থানীয় লোকজন রাস্তায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, আশপাশের কয়েকজনের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তির নাম হকি (৪২)। তার বাড়ি বগুড়া জেলার সাতমাথা এলাকায়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বগুড়া জেলার পুলিশের সাথে যোগাযোগ করা হচ্ছে।
হাকিমপুর থানার এসআই সুজা মিয়া বলেন, মরদেহটি থানায় আনা হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।