, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা নিয়ে কাজ করছেন। প্রত্যেকটি ক্ষেত্রেই স্বচ্ছতা অবলম্বন করা হবে। শুধু খাল খনন নয়, কোন ক্ষেত্রেই দুর্নীতি সহ্য করা হবে না।
সোমবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার মুরাইল ভাবকী এলাকায় প্রায় সাড়ে ১৫ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, সদ্যনিযুক্ত জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।
দেশব্যাপী নদী, নালা খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসুচির আওতায় জয়পুরহাটে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ১৫.৩১ কিলোমিটার ৪টি খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। পরে প্রতিমন্ত্রী কালাইয়ের কাথাইল গোপিনাথপুর স্কুল মাঠে আলোচনা সভায় অংশ নেন।
বিকেলে জয়পুরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নের্তৃবৃন্দের সাথে মত বিনিময় শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে জয়পুরহাট ত্যাগ করেন।