, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া এলাকায় একটি ভুটভুটির সাথে কানসাটগামী ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং অটোর আরও ৫ যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার বেলা তিনটার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জোনায়েদ হোসন। তার বাড়ি শাহবাজপুর ইউনিয়নের শিয়াল মারা গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল কর্মী কাবেরী কিবরিয়া জানান, একটি ভুটভুটির সাথে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় ধোবড়া এলাকায়। সংঘর্ষে অটোর ৫ যাত্রী গুরুতর আহত এবং জোনায়েদ নামে আড়াই বছরের এক শিশু মারা যায়। নিহত ও আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে।