সর্বশেষ সংবাদ :

কর্পোরেট প্রতিষ্ঠান প্রধানদের সম্মানে ইবনে সিনা ডায়াগনস্টিকের ইফতার

স্টাফ রিপোর্টার: কর্পোরেট প্রতিষ্ঠান প্রধানদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইবনে সিনা ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টার রাজশাহী। রোববার নগরীর নানকিং দরবার হলে এই ইফতার অনুষ্ঠিত হয়। এসময় দুই শতাধিক কর্পোরেট প্রতিষ্ঠানের সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।
ইবনে সিনা ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের এডমিন ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিজনেস ডেভেলপমেন্ট বিভাগে ইনচার্জ গাউসুল আযম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. মাইন উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জোহর আলী, অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, রাবির ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, হাইকোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড. মিজানুল ইসলাম প্রমুখ।


প্রকাশিত: March 16, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ