বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। রাজশাহী জেলা বধির সংঘের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বধির সংঘের সভাপতি এস. এম. এমদাদুল হক (অবধির), সহ-সভাপতি আব্দুল মান্নান (বধির), সাধারণ সম্পাদক আব্দুল কাদের (বধির), এ্যাডভোকেট মাজেদুল ইসলাম শিবলী, মিজানুর রহমান সোহাগ, শিবলী আবেদিন, আব্দুল মতিন ও আব্দুল গাফফার প্রমুখ।