সর্বশেষ সংবাদ :

শ্বশুরবাড়ি এসে লাশ হলেন জামাই

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তোজাম্মেল হক (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির কোন লোকজনকে বাড়িতে পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত তোজাম্মেল হক বিরামপুর উপজেলার পলি প্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মকসেদুল ইসলামের মেয়ের দ্বিতীয় স্বামী।
স্থানীয়রা হাবড়া ইউনিয়নের একটি নদীর কিনারে আমবাগানের গাছে তোজাম্মেল হকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পার্বতীপুর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তোজাম্মেল হক গত বুধবার সন্ধ্যায় বিশেষ প্রয়োজনে তার শ্বশুরবাড়ি হাবড়ায় বেড়াতে যান। পরদিন সকালে সেখানে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ বিষয়ে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে গেলে তাদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।


প্রকাশিত: March 16, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ

আরও খবর