সর্বশেষ সংবাদ :

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্দ্যোগে ৬০০ এতিম ও দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে প্রতিবন্ধী, এতিম ও দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪ টার দিকে নগরীর গনকপাড়া মোড়ে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের উদ্দ্যোগে ৬০০ এতিম ও দুঃস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ খোকন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, এবারের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি ২১তম। ছোট পরিসরে শুরু করে আজ ৬৫০ প্যাকেট এতিম ও দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করছি। আগামীতে আপনাদের দোয়া এবং সহযোগিতায় আরো বেশি সংখ্যক পরিবারকে সহযোগীতা করবো ইনশাআল্লাহ্। এবারের ঈদ সামগ্রীর প্রতিটি প্যকেটের মধ্যে রয়েছে, ১ কেজি পোলাও চাল, ১ কেজি আটা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম লাচ্চা সেমাই ও ৫০০ গ্রাম খিল সেমাই।
ঈদ সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, সোনার দশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, স্যাভ দ্যা ন্যাচার এর চেয়ারম্যান মিজানুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আরডিএ কর্তৃক পূর্নবাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রশুল বাবুল, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির নির্বাহী সভাপতি মাহাবুব আলম, রাজশাহী পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু, রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, মুদ্রণ শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মাহবুব রাজ্জাক নয়ন এবং স্বনির্ভর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম প্রমূখ।


প্রকাশিত: March 15, 2026 | সময়: 3:57 am | সুমন শেখ

আরও খবর