সর্বশেষ সংবাদ :

ধনবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১মার্চ উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান সহ অন্যরা।
বক্তারা সভায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, যানযট সহ নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে, উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: March 12, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ

আরও খবর