সর্বশেষ সংবাদ :

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালেন চারঘাটের ইউএনও

মিজানুর রহমান, চারঘাট: মানবতার উজ্জল দৃষ্টান্ত দেখিয়ে প্রশংসায় ভাসছেন রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার এক অসহায় মেধাবী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীর লেখাপড়ার খরচ দিতে হাত বাড়িয়ে দিয়ে তিনি চারঘাটে এখন মানবতার দুত হিসেবে পরিচিতি লাভ করেছেন। ইতপুর্বেও তিনি এমন কয়েকজন অসহায় মানুষের পাশে সাহাহ্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি সর্বমহলে ব্যাপক আলোচনায় আসেন। তার এই মানবতায় চারঘাটের অনেক অসহায় মানুষ স্বচ্চলতায় এখন পরিবার নিয়ে ভালোই আছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, চরম আর্থিক সংকটের কারনে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের হতদরিদ্র জনৈক দিন মজুর বাবার মেধাবী শিক্ষার্থীর লেখা পড়া প্রায় বন্ধের দিকে। এমন সংবাদ জানতে পেরে মানবতার অগ্রদুত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রীকে ডেকে তার হাতে নগদ টাকা তুলে দেন। পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তির মেধাবী ছাত্রীর অর্থনৈকি কারনে লেখাপড়া বন্ধ হওয়ার খবর শুনে ছাত্রীর পাশে দাঁড়ানোর এমন নজির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। নেট দুনিয়ায় ইউএনও এমন মানবতায় চারঘাটে সর্বমহলে ব্যাপক প্রশংসায় ভাসছেন ইউএনও জান্নাতুল ফেরদৌস।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ইউএনও জান্নাতুল ফেরধৌসের এমন মানবতার কাজ এটাই প্রথম না। তিনি এমন খবর কানে শুনলেই হাজির হন এসব অসহায় মানুষের বাড়ী। আর্থিক ভাবে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে কখনও ভ্যান গাড়ী, কখনও রিক্সা, কখনও বই সামগ্রী দিয়ে সাহাহ্যের হাত বাড়িয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, আমি মুলত অসহায়দের পাশে থাকতে চাই। কোন গরীব, অসহায় মানুষের বাচ্চারা যেন টাকার অবাবে লেখা পড়া বন্ধ না হয়। সেজন্য আমি চেষ্টা করি। আমি সব সময় মানুষের সেবা করে যেতে চাই।


প্রকাশিত: March 11, 2026 | সময়: 4:06 am | সুমন শেখ