জেলা ও উপজেলাগুলোতে আন্তর্জাতিক নারী দিবস পালন

স্টাফ রিপোর্টার: রাজশাহী ও আশেপাশের জেলা ও উপজেলাগুলোতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবা: পবা উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ সবুজ ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ প্রমুখ।
এর আগে, আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।
পবায় মানববন্ধন: পবায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নওহাটা কলেজ মোড় ও পবা উপজেলা পরিষদ চত্ত্বরে পৃথক পৃথকভাবে বাংলাদেশ কৃষক ফেডারেশন, রাজশাহী, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা, প্রতিভা বিকাশ কেন্দ্র এবং আঞ্চলিক উন্নয়ন সংস্থা’র যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব, বাংলাদেশ কৃষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি হাসিনুর রহমান, দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম, আঞ্চলিক উন্নয়ন সংস্থা পরিচালক ইউসুফ আলী চৌধুরী, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা সভাপতি অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন, প্রতিভা বিকাশ কেন্দ্রের সভাপতি নাজিরা বেগম, বারনই লোকসাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক রায়হান আলী জুয়েল, নাগরিক ফোরাম পবা উপজেলার সভাপতি মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী নেত্রীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহন করেন।
মোহনপুর: রবিবার বিকেলে মোহনপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মোহনপুর, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। সভায় অন্যান্যের মধ্যে প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু বক্তব্য রাখেন।
নাচোল: উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ মাহবুব-উল-আলম, নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি অনিতা মর্মু। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সমাজসেবা অফিসার সোহেল রানা, পিআইও দুলাল হোসেন, কিশোর কিশোরী প্রকল্েপর জেন্ডার প্রমোটার আয়েশা খাতুন, ডাসকো ফাউন্ডেশন অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার আবু হেনা মোঃ ফিরোজ, থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার খ্রিষ্টিনা বেসরা, সিডিও সনজিদ কর্মকার ও মুক্তি রানীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার।
সাপাহার: উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) এর সহযোগিতায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), সাপাহার এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারী দিবসের উপর গুরুত্ব রেখে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। পিএফজির অ্যাম্বাসেডর ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক অফিসের আকতার হোসেন, পিএফজির অ্যাম্বাসেডর নুরুল হক মাস্টার, অ্যাম্বাসেডর মাফিজুল ইসলাম মাস্টার, সাপাহার বণিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সাইদুল ইসলাম মাস্টার এবং প্রেসক্লাবের সভাপতি ও পিএফজির সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবোধানে ছিলেন বে-সরকারী সংস্থা দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
মহাদেবপুর: মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান এতে সভাপতিত্ব করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ ,জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক সেলিনা বানু প্রমূখ।
বাগমারা: আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও ভবানীগঞ্জ পৌরসভার দায়ীত্ব প্রাপ্ত প্রশাসক সাইফুল ইসলাম ভুঞা, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, বেসরকারী সংস্থা ব্র্যাকের লিগ্যাল এইড কর্মকর্তা, ্আফরোজা আইরিন, গ্রাম আদালতের সমন্বয়কারী রবিউল ইসলাম ও নারায়ন চন্দ্র অধিকারী, দি হাঙ্গার প্রজেক্ট বাগমারা পিএজি’র সমন্ময়কারী সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রিনা ইসলাম প্রমুখ।
গোমস্তাপুর: উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, তোজাম্মেল হোসেন একাডেমী শিক্ষিকা পারুল খাতুন , ডাসকো প্রতিনিধি আবুল বাসার, ব্রাক প্রতিনিধি সুমতি একা, নারী কর্মি মিতালি পাড়ে।
পাঁচবিবি: রবিবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সুজাউল করিম, সেক্রেটারী আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সম্পাদক সজল কুমার সহ বিভিন্ন নারী সংগঠনের নারী নেত্রী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান অনুষ্ঠানের উপস্থাপনা করেন।
আত্রাই: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা খলেকুজ্জামান বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিন, স্কুল ছাত্রী আফিয়া লাইবা, রাফিয়া রাত্রি, তাজকিয়া ফারহিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খাঁন, সহকারী নির্বাচন কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পত্নীতলা: উপজেলা পরিষদ চত্ত্বরে এক বর্নাঢ়্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রুজিনা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলার সভাপতি মরিয়র বেগম শেফা, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, কারিতাস সিএমএলআরপি, আশা প্রকল্প কর্মসূচী কর্মকর্তা একরামুল হক প্রমূখ।
আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী আন্নাস আফরিন শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য সকল সরকারি বেসরকারি দপ্তর, এনজিও এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভুমিকায় অবতীর্ণ হওয়ার আহবান জানান। আলোহা সোসাল সার্ভিসেস এর নারী সংগঠক উম্মে হাবীবা নারী-পুরুষ নির্বিশেষে সকলকে নারী ও কন্যা শিশুর প্রতি ইতিবাচক মনোভাব ও আচরনের আহবান জানান। ধর্ষিত বা নিপীড়িত নারীর ছবি ভিডিও কিংবা নাম প্রকাশ না করে অপরাধীর ছবি প্রকাশের আহবান জানান। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা রাজনৈতিক দলগুলোর মুল কমিটিতে নারীদের প্রতিনিধিত্ব এক-তৃতীয়াংশ নিশ্চিত করার আহ্বান জানান।
ডাসকো ফাউন্ডেশন: উন্নয়ন ও মানবাধিকার সংগঠন ডাসকো ফাউন্ডেশন আজ তানোর উপজেলায় দিবসটি পালনে অংশগ্রহণ করেছে। প্রতিবছর দিবসটি পালনের মধ্যে দিয়ে নারী পুরুষ সমতার কথা, বৈষম্য নিরসনসহ নারী ও কন্যা শিশুর সমান মর্যদা ও সমান সুয়োগ নিশ্চিত করার কথা উচ্চারিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা পর্যায়ে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। র‌্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্প র‌্যালিতে অংশগ্রহণ করেন। উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে নারী পরিবার, সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও তারা নানা বঞ্চনার শিকার। এই বঞ্চনা কেবল ব্যক্তিগত নয়; এটি কাঠামোগত। এরমধ্যে জলবায়ু ঝুঁকিপূর্ন এলাকায় বসবাসকারী নারী ও কন্যাশিশুরা নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই সকলের সমন্বিত প্র”েষ্টায় পারে নারীর জন্য আগামির ভবিষৎ সুরক্ষিত করতে।
উল্লেখ্য ইউরোপীয় ইউনিয়ন ও নেট্জ বাংলাদেশের সহ-অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পটি চারটি উপজেলায় বাস্তবায়ন করছে।


প্রকাশিত: মার্চ ৯, ২০২৬ | সময়: ২:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর