সর্বশেষ সংবাদ :

তাহেরপুরে বিএনপির ইফতার মাহফিলে এমপি চাঁদ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় তাহেরপুর পৌরসভায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল এবং নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হয়। ৭ মার্চ শনিবার বিকেলে তাহেরপুর হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের সাংসদ আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
অন্যদের মধ্যে ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভ, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি সহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এছাড়াও সভায় রাজশাহী জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


প্রকাশিত: March 9, 2026 | সময়: 1:58 am | সুমন শেখ

আরও খবর