বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর বাজারে শুক্রবার তেল-গ্যাসের মূল্য মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁইয়া মনিটরিংকালে সরকারি নির্ধারিত মূল্যের অধিক দামে এলপিজি গ্যাস বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
এ বিষয়ে দুটি মামলাও করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এ দুটি মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুইয়া জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংকটকে পুঁজি করে এক শ্রেণির অসৎ ব্যবসায়ী ভোক্তাদের জিম্মী করে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করছে। বিষয়টি অবগত হয়ে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। অধিক মূল্যে গ্যাস বিক্রি করায় দুই ব্যবসায়ীর অর্থদণ্ড করা হয়েছে। চলমান রমজান ও আসন্ন ঈদে সাধারণ মানুষের দুর্ভোগ যাতে না হয় সে জন্য এই অভিযান চলমান থাকবে।