রাবি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে ইফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ (২০১৪-২০) আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জুলাই গণ অভ্যূত্থানের শহীদদের রূহের মাগফিরাত কামনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, আব্দুল খালেক। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ। সঞ্চালনায় ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান।
আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত এই নেতার বক্তব্যে উঠে আসে দল, গণতন্ত্র ও দেশের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় প্রত্যয়। ত্যাগ ও সাহসী নেতৃত্ব নতুন প্রজন্মের নেতাকর্মীদের নতুন বাংলাদেশ গড়তে সামনে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: মার্চ ৭, ২০২৬ | সময়: ৩:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ