বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: রমজান মাস উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে সুবিধাবঞ্চিত ৪১১ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বেলজিয়ামের দাতা সংস্থা কারামা সলিডারিটি অর্থায়নে সোশ্যাল এইড এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব খাদ্যসামগ্রী বিতরণ করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। এসময় আরো ছিলেন, সোশ্যাল এইডের ডিরেক্টর ফিন্যান্স এন্ড এডমিন মোহাম্মদ আলী, নির্বাহী পরিচালক বাবুল আকতার, জেলা সমন্বয়কারী ফজলুল হক খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম সহ অন্যরা।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ৩ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুড়া দুধ, সেমাই ৪০০ গ্রাম, খেজুর ১ কেজি ও ৩০ পিচ ডিম।