, , ।
স্পোর্টস ডেস্ক: আরও একটি আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আগামী বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় দর্শকরা মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।
দর্শকরা অনলাইনের মাধ্যমে এখন থেকেই ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট িি.িমড়নপনঃরপশবঃ.পড়স.নফ থেকে টিকিট কেনা যাবে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। এই মূল্যে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
নর্দার্ন গ্যালারি থেকে ম্যাচ দেখতে খরচ হবে ৪০০ টাকা। সাঈদ আবু সাঈদ স্ট্যান্ড থেকেও একই মূল্যে খেলা দেখা যাবে। ক্লাব হাউস নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ ও সাউথের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জ কর্পোরেট বক্সের টিকিটের মূল্য ধরা হয়েছে ১২০০ টাকা।
সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটির টিকিটের জন্য। এই দুটি ক্যাটাগরির টিকিটের মূল্য ২ হাজার টাকা। পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল আজ থেকে ক্যাম্প শুরু করবে। শনিবার বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। পাকিস্তান দল ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে। পরদিন তারা অনুশীলন করবে। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ মার্চ। বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ।