সর্বশেষ সংবাদ :

দেশের বাজারে এলো কনকা মিনি এআই স্মাট টিভি সিরিজ

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকার নতুন প্রজন্মের কনকা গুগল টিভি (মিনি এআই এলইডি টিভি)। দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই নতুন টিভি সিরিজ বাজারজাত করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ইলেক্ট্রো মার্টের সকল রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুমে নতুন এই কনকা গুগল টিভি পাওয়া যাবে। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে কনকা টিভি সিরিজটি ক্রেতাদের আস্থা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্যও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে এই সিরিজ বাজারে আনা হয়েছে। বিশেষ করে আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দর্শকদের উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার গুলশানে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন সিরিজের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. নুরুল আফছার আগত পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, “প্রিমিয়াম সেগমেন্টের এই অত্যাধুনিক কনকা টিভি দেশের প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য এক নতুন অভিজ্ঞতার দুয়ার উন্মোচন করবে। ‘লাইভ লিমিটলেস’ স্লোগানকে সামনে রেখে আনা এই ১০০ ইঞ্চি গুগল টিভিতে রয়েছে ২৮৮ এইচ জেড এআই রিফ্রেশ রেট, যা আল্ট্রা স্মুথ মোশন নিশ্চিত করে। ফলে স্পোর্টস, অ্যাকশন মুভি কিংবা গেমিং—সব ক্ষেত্রেই পাওয়া যাবে অসাধারণ মসৃণ ও বাস্তবসম্মত ভিজ্যুয়াল অভিজ্ঞতা।”
টিভিটির চিত্রমান উন্নত করতে যুক্ত করা হয়েছে ৫৭৬ জোন লোকাল ডাইমিং এবং ১০০০ নিট পিক ব্রাইটনেস, যা গভীর কালো ও উজ্জ্বল এইচডিআর ভিজ্যুয়াল নিশ্চিত করে। এছাড়া কালার জামউট,১৩০ শতাংশ প্রযুক্তি মিলিয়ন রিচ কালারের মাধ্যমে প্রতিটি ফ্রেমকে আরও প্রাণবন্ত করে তোলে। অডিও পারফরম্যান্সেও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। এতে রয়েছে ২০০ ওয়াট পর্যন্ত ডলবি অডিও সিস্টেম, যা ঘরেই সিনেমা হলের মতো শক্তিশালী সাউন্ড অভিজ্ঞতা তৈরি করবে। পাশাপাশি ৪ কে আলট্রা এইচডি রেজুলেশন নিশ্চিত করছে ক্রিস্টাল-ক্লিয়ার ছবি এবং বিল্ট-ইন ভয়েস কন্ট্রোল সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই শব্দ নিয়ন্ত্রণ করতে পারবেন।
গ্রাহকদের বাড়তি আস্থার জন্য ১০০ ইঞ্চির এই কনকা গুগল টিভির প্যানেলে দেওয়া হচ্ছে চার বছরের ওয়ারেন্টি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন বিভাগের জিএম মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম জুলহাক হোসাইনসহ প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। ইলেক্ট্রো মার্ট কর্তৃপক্ষ আশা করছে, বিশেষ প্রযুক্তিগত বৈশিষ্ট্যে সমৃদ্ধ কনকা টিভির এই নতুন সিরিজ দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলবে।


প্রকাশিত: March 6, 2026 | সময়: 3:43 am | সুমন শেখ

আরও খবর